সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

দুই বছর আগে মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতার নামে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
দুই বছর আগে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান জামালপুর শহরের পালপাড়া এলাকার মৃত নুরুল মেম্বারের ছেলে সফিকুল ইসলাম (৫০)। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মারধরের ঘটনায় জামালপুরের সদর থানার একটি মামলায় তাকে আসামি করা হয়েছে। সফিকুল ইসলাম পৌর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন।

গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জামালপুর সদর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী পৌর শহরের ফুলবাড়িয়া দড়িপাড়ার মো. সুরুজ আলীর ছেলে হায়দার আলী।

জামালপুরের সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদসহ ৮৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৬০ জনকে আসামি করে মামলা করা হয়। সাবেক ছাত্রলীগ নেতা মৃত সফিকুল ইসলামের নাম ৭৮ নম্বরে লিপিবদ্ধ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর বিকেলে হায়দার আলী নামে ওই ব্যক্তি জামালপুর জেনারেল হাসপাতাল থেকে ফেরার সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেনের নেতৃত্বে আসামিরা আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, বাঁশের লাঠি নিয়ে তার সঙ্গে থাকা তরিকুলের ওপর আক্রমণ করে জখম করে এবং ফাঁকা গুলিবর্ষণ করে। এ সময় তার ১২৫ সিসির একটি মোটরসাইকেল ভাঙচুর করে তাতে আগুনে দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তার সঙ্গে থাকা তরিকুলের পকেট থেকে নগদ ৩৮ হাজার টাকা এবং গলায় থাকা ১৪ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনতাই করা হয় এবং খুন করার হুমকি দেয়।

সাবেক ছাত্রলীগ নেতা মৃত সফিকুল ইসলামের ছোট ভাই রফিকুল জানান, তার বড় ভাই সফিকুল ইসলাম ২০২২ সালের ২০ সেপ্টেম্বরে ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান। তিনি অনেক আগে পৌর ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। পরে রাজনীতি করেননি, ব্যবসা করতেন। সফিকুলের একটি মেয়ে রয়েছে। তাকে নিয়ে তার স্ত্রী বাড়িতেই থাকেন।

সফিকুল ইসলামের পরবারের পক্ষ থেকে দেওয়া মৃত্যু সনদপত্র অনুযায়ী সফিকুলের মৃত্যুর তারিখ ২০ সেপ্টেম্বর ২০২২। পেশায় ব্যবসায়ী ছিলেন তিনি। তার মৃত্যুর কারণ ক্যানসার উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মামলার বাদী হায়দার আলী বলেন, কারো সঙ্গে আমার বিরোধ নেই। তারা আমার গাড়ি পুড়িয়ে দিয়েছে। আমি সেখানে জিম্মি ছিলাম। আর মামলার এজাহারে যা লেখা আছে তাই আমার বক্তব্য।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, গতকাল হায়দার আলী বাদী হয়ে মামলা করেছেন। মামলায় মৃত মানুষের নাম থাকলে অধিকতর তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুই বছর আগে মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতার নামে মামলা

আপডেট সময় : ০৫:৫৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪