সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

ঢামেকে নিরাপত্তায় সেনাবাহিনী-পুলিশ-র‍্যাব মোতায়েন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দফায় দফায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় সেনাবাহিনী-র‍্যাব ও পুলিশ মোতায়ন করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়।

শনিবার বিকেল থেকে ঢাকা মেডিকেলে চিকিৎসককে মারপিটের ঘটনা ঘটে। সেখানে সিসিটিভি ফুটেজ দেখে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তার করতে হবে এবং হাসপাতালে চিকিৎসারদের নিরাপত্তা দিতে হবে বলে দাবি জানানো হয়। এরপরই মধ্যরাতে আরো তিনটি অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে হাসপাতালে সেনাবাহিনী এসে ৭জনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে।

এ ঘটনায় সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যান। তাদের সঙ্গে সম্মতিজ্ঞাপন করে হাসপাতালে চিকিৎসকরাও কর্মবিরতিতে যান। পরে নিউরো সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, শুধু ঢাকা মেডিকেল নয়, সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন চলবে। তাদের দাবি- কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে হবে, হাসপাতালে সেনাবাহিনী মোতায়েন থাকবে, স্বাস্থ্য পুলিশ গঠন করতে হবে এবং যেসব ব্যক্তিরা চিকিৎসকদের ওপর হামলা চালিয়েছে তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।

কিন্তু ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার কারণে তারা কর্মবিরতিতে চলে যান। এর আগে হাসপাতালে পরিচালক চিকিৎসকদের কাজে ফিরে আসার আহ্বান জানালে চিকিৎসকরা চিকিৎসা দেবেন না বলে সাফ জানিয়ে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢামেকে নিরাপত্তায় সেনাবাহিনী-পুলিশ-র‍্যাব মোতায়েন

আপডেট সময় : ০৮:৪৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪