সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

টিএসসিতে ত্রাণ পৌঁছে দিলেন সনাতন ধর্মা‌বলম্বীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চলমান গণত্রাণ কর্মসূচিতে একাত্মতা পোষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন সনাতন ধর্মা‌বলম্বী শিক্ষার্থীরা।

শুক্রবার (২৩ আগস্ট) রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কথা জানান তারা।

ত্রাণ সামগ্রী হিসেবে অর্থের পরিবর্তে বাচ্চাদের খাবার, কাপড়চোপড়, রাইস স্যালাইন, ওয়াটার পিওরিফাইং ট্যাবলেট, বিস্কুট ও ত্রাণ রাখার ৫০০ ব্যাগ প্রদান করেন সনাতন ধর্মা‌বলম্বী শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে তাদের পক্ষে বক্তব্য রাখেন প্রতিনিধি সুষ্মিতা কর ও অর্থি দে। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহনাফ সাঈদ খান ও লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি শিক্ষার্থী অর্থি দে বলেন, আমরা অর্থের চেয়ে পণ্য সামগ্রীর দিকে নজর দিয়েছি। আমরা নিজেদের মধ্যে ও বাইরে বক্স নিয়ে ঘুরে টাকা কালেকশন করে সেটা দিয়ে যেসব জিনিসের কমতি রয়েছে সেগুলো কিনে দেওয়ার চেষ্টা করেছি। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সকলের পাশে দাঁড়াবে ও সাহায্য করতে এগিয়ে আসবে।

সমন্বয়ক আহনাফ সাঈদ খান সনাতন ধর্মা‌বলম্বী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সকল সাহায্য অর্থের মূল্যমানে হিসাব করা যায় না। আমাদের সনাতন ধর্মা‌বলম্বী ভাই-বোনরা তাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং আমাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। আমরা দেখেছিলাম সবাই একইরকম জিনিস আমাদের কাছে পৌছাচ্ছেন। পরে তাদেরকে আমরা ঘাটতি লিস্ট দিলে তারা সেগুলো আমাদেরকে সরবরাহ করেন। যতদিন এই দুর্যোগ অবস্থা চলমান থাকবে ততদিন তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টিএসসিতে ত্রাণ পৌঁছে দিলেন সনাতন ধর্মা‌বলম্বীরা

আপডেট সময় : ০৬:১৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪