সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পুকুরে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠী গ্রামের দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে পিরোজপুর থেকে বৈশাখী পরিবহন নামের একটি বাস বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি সকাল সাড়ে ১০টার দিকে রাজাপুর উপজেলার নৈকাঠী গ্রামের জোমাদ্দার বাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে যায়।

এতে বাসে থাকা অন্তত ১২ জন যাত্রীসহ সবাই কমবেশি আহত হন। তাঁদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে অংশ নেন রাজাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহেদ বলেন, বাস দুর্ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট চারজন রোগী আসেন। তাঁদের মধ্যে একজন এখানে ভর্তি আছেন, একজনকে বরিশালের পাঠানো হয়েছে ও দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গিয়েছেন।

রাজাপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. আব্দুল খালেক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। বাসটির নিচে আর কোনো যাত্রী আটকা পড়েছেন কিনা তা দেখার জন্য উদ্ধার কর্মীরা অভিযান চালিয়েছিল, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায়নি। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি পুকুর থেকে ওঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২

আপডেট সময় : ০৮:৪২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪