সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

পাবিপ্রবির ৬ সমন্বয়ক ও ১৯ সহ-সমন্বয়কের পদত্যাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক ও ১৯ জন সহ-সমন্বয়ক পদত্যাগ করেছেন। সোমবার (১৯ আগস্ট) বঙ্গবন্ধু সাধারণ শিক্ষার্থীদের সামনে এই পদত্যাগের ঘোষণা দেন পাবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মিরাজুল ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়ক ও সহ-সমন্বয়করাও বিষয়টি নিশ্চিত করেছেন।

সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং তাদের মধ্যে অনেকেই নিজেদের অবস্থান ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। শিক্ষার্থীদের কথার গুরুত্ব না দিয়ে সমন্বয়করা নিজেদের সুবিধা অনুযায়ী কাজ করছেন বলে অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে শিক্ষার্থীরা সমন্বয়কদের পদত্যাগের দাবি তুলেন।

এ প্রসঙ্গে মিরাজুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিন ধরে সাধারণ শিক্ষার্থীরা পাবিপ্রবি সমন্বয়কদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান অভিযোগ তুলছেন। সমন্বয়ক হিসেবে আমরা এখন পর্যন্ত কারো কাছ থেকে কোনো সুযোগ-সুবিধা গ্রহণ করিনি। এরপরেও সাধারণ শিক্ষার্থীরা যেহেতু আমাদের নিয়ে প্রশ্ন তুলছে, সেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ে আর সমন্বয়ক হিসেবে থাকতে চাইছি না। এখন থেকে পাবিপ্রবিতে সমন্বয়ক পরিচয়ে আর কেউ থাকবে না, সবাই সাধারণ শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ে তাদের ভালো-মন্দ দেখভাল করবে। ‘

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাবিপ্রবির ৬ সমন্বয়ক ও ১৯ সহ-সমন্বয়কের পদত্যাগ

আপডেট সময় : ০৫:৫৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪