সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

অস্ত্র নিয়ে বাংলাদেশ ব্যাংকে যুবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
দেশের বিরাজমান অস্থির পরিস্থিতির মধ্যে গতকাল (বৃহস্পতিবার) অস্ত্র নিয়ে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেছিলেন এক যুবক। পরে অস্ত্রটি জমা রেখে তাকে ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, অস্ত্রসহ বাংলাদেশ ব্যাংকে আসা ওই ব্যক্তির নাম কামরুজ্জামান সাঈদী সোহাগ।

বাংলাদেশ ব্যাংক একটি কেপিআইভুক্ত (গুরুত্বপূর্ণ স্থাপনা) প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠানে অস্ত্র নিয়ে প্রবেশ করা নিষেধ। তবে, সিকিউরিটি কোম্পানির টাকা পরিবহনসহ বিশেষ প্রয়োজনে অস্ত্র নিয়ে প্রবেশ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। কিন্তু অনুমতি ছাড়াই বৃহস্পতিবার ওই যুবক গভর্নর ভবনে প্রবেশের চেষ্টা করেন।

এরপর নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটিজ কোম্পানির লোকজন তাকে আটক করেন। কিছুক্ষণ আটকে রেখে জিজ্ঞাসাবাদের পর অস্ত্রটি জব্দ করে তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ না থাকায় তাকে থানায় দেওয়া যায়নি।

বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক লে. কর্নেল (অব.) মো. শামিমুর রহমান সাংবাদিকদের বলেন, কামরুজ্জামান সাঈদী সোহাগ নামের এক যুবক অস্ত্রসহ অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকে প্রবেশের চেষ্টা করে। এটা কেপিআইভুক্ত প্রতিষ্ঠান। তাই বৈধ অস্ত্র নিয়েও বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এখন থানা পুলিশ থাকলে তাকে তাদের কাছে দেওয়া হতো। যেহেতু থানা সচল নেই, তাই তার অস্ত্র রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অস্ত্র নিয়ে বাংলাদেশ ব্যাংকে যুবক

আপডেট সময় : ০৮:২০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪