সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

ছারছীনা দরবার শরীফের পীর শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ইসলাম প্রচারে প্রসিদ্ধি লাভ করা উপমহাদেশের অন্যতম প্রতিষ্ঠান ছারছীনা দরবার শরীফের পীর বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টা ১১ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। স্ত্রী, দুইপুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি ।

শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

তিনি ছারছীনা দারুসুন্নাত আলিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা শাহ নেছারউদ্দিন (রহ.) এর দৌহিত্র। বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিনের প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লি। তার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে প্রায় দুই হাজারের বেশি মাদ্রাসাসহ ইসলাম প্রচারে প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দেশ ও দেশের বাইরে চিকিৎসা নিয়ে সর্বশেষ ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর খবরে ইসলাম ধর্মাবলম্বীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা মহাখালী গাউসুল আজম জামে মসজিদে সকাল ১০টা থেকে জোহর পর্যন্ত তার মরদেহ রাখা হবে।

তার জানাজার নামাজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় ছারছীনা দরবার শরীফে অনুষ্ঠিত হয়ে সেখানেই দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন মরহুমের বড় ছেলে শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ছারছীনা দরবার শরীফের পীর শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ আর নেই

আপডেট সময় : ০৪:০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪