সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : চীন সফর নিয়ে আয়োজিত রোববারের সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে?’

প্রধানমন্ত্রীর এ বক্তব্যে বিক্ষোভে ফেটে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় সোমবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। এতে আহত হয়েছেন অনেকেই।

কোটা সংস্কার ও সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর যোগ দিয়েছেন। মঙ্গলবার সকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করতে দেখা যায়।

যাত্রাবাড়ী (ঢাকা): কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন।

এসময় ঢাকা-চটগ্রাম মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অফিসগামীসহ বিভিন্ন শ্রেণি পেশার শতশত মানুষ পায়ে হেঁটে চলাচল করতে দেখা যায়।
শিক্ষার্থীদের মিছিলে অংশগ্রহণ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা।

মিছিলে তাদের স্লোগান ‘প্রধানমন্ত্রীর বক্তব্য ভুয়া ভুয়া’, ‘কোটা আন্দোলনকারীদের ওপর হামলা কেন বিচার চাই বিচার চাই’, ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কোটা না মেধা মেধা মেধ‍া ‘, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’।

বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ: বাড্ডায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিকে রাস্তার এক পাশ অবরোধ করে রাখেন তারা।

শিক্ষার্থীদের অবরোধের কারণে বাড্ডা থেকে কুড়িল বিশ্বরোডমুখী সড়ক বন্ধ রয়েছে। এতে করে বনশ্রী ও আবুল হোটেল হয়ে আসা গণপরিবহণ দীর্ঘ জটে পড়ে। ফলে অনেকে বিকল্প রাস্তা হিসেবে হাতিরঝিলকে বেছে নিচ্ছেন। একই এলাকায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও আন্দোলন করছেন।

এসআই মোজ্জামেল হক বলেন, সকাল সাড়ে ১০টার পর শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডগামী রাস্তার যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে মেরুল বাড্ডা থেকে রামপুরাগামী রাস্তার যান চলাচল আংশিক ভাবে চালু রয়েছে।

নতুনবাজারে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ: রাজধানীর নতুনবাজারে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানান ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা।

চট্টগ্রামে সড়ক ও রেলপথ অবরোধ শিক্ষার্থীদের: কোটা সংস্কার ও সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন। বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে রাস্তায় নেমে আসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

আপডেট সময় : ০৯:৩৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪