সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

কোটি টাকা আত্মসাৎ: ঢাকা থেকে বরিশালের ইটভাটার মালিক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ব্যবসায়ীক পার্টনারের কাছ থেকে কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে থাকা ইট ভাটার মালিক বাবুল শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলার উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত বাবুল শরীফ উপজেলার ভরসাকাঠী গ্রামের মৃত হোসেন শরীফের ছেলে ও শিকারপুর ব্রীজ সংলগ্ন এসবিআই ব্রিকস ফিল্ডের মালিক।

তার (বাবুল) বিরুদ্ধে শিকারপুর গ্রামের মৃত রহম আলী খানের ছেলে ব্যবসায়ী শাহ আলম খান মিন্টু থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপনে থাকা বাবুল শরীফকে ঢাকার সাভার এলাকার নয়াবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এজাহারে জানা গেছে, ব্যবসায়ীক পার্টনার হিসেবে শাহ আলম খান মিন্টুর কাছ থেকে বাবুল শরীফ মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ২০২০ সালে কৌশলে ইট ভাঁটা বন্ধ করে বাবুল শরীফ আত্মগোপন করেন। দীর্ঘদিন পর আত্মগোপনে থাকা বাবুল শরীফের সন্ধান পেয়ে পাওনা এক কোটি সাত লাখ টাকা ফেরত পেতে থানায় মামলা দায়ের করেন শাহ আলম খান মিন্টু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কোটি টাকা আত্মসাৎ: ঢাকা থেকে বরিশালের ইটভাটার মালিক গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪