সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বরিশালে ইয়াবাসহ নারী কাউন্সিলরের স্বামী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর রেশমি বেগমের স্বামী সরদার এম সৈয়দ শাহকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বরিশাল সদর উপজেলার কড়াপুর এলাকায় গত শনিবার (৬ জুলাই) রাতে চেকপোস্ট চলাকালে তাকে আটক করে পুলিশ। এসময় জাহাঙ্গীর সরদার (৫৫) নামে তার এক সহযোগীকে আটক করা হয়।

ব‌রিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে র‌বিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক সরদার এম সৈয়দ শাহ (৫২) বরিশাল সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি এম.এ. মান্নান সরদারের ছেলে। সরদার এম সৈয়দ শাহ ২২, ২৩ এবং ২৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিল রেশমি বেগমের স্বামী। গ্রেপ্তার আরেক ব্যক্তি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মৃত ইদ্রিস সরদারের ছেলে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক শাহদাৎ হোসেন বলেন, বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের বারৈজ্জারহাট-কড়াপুর সড়কে চেকপোস্ট চলছিল। তখন তাদের ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ইয়াবাসহ নারী কাউন্সিলরের স্বামী আটক

আপডেট সময় : ০৫:১৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪