সংবাদ শিরোনাম ::
অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন ফেসবুক লাইভে বিএনপি সরকারের সমালোচনা, সেই নারী উদ্যোক্তা কারাগারে ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানের ঘটনায় সন্দেহজনক দোষারোপ করে প্রতিবেশী দম্পতিকে মারধর ঝালকাঠিতে ফুটপাত দখল ও অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ

চুয়াডাঙ্গায় কোটা বাতিলের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় ভলান্টিয়ার্স ডিবেট ক্লাব” এর পৃষ্ঠপোষকতায় জনসাধারণ ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
শনিবার (৬ জুলাই) “চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স ডিবেট ক্লাব” এর পৃষ্ঠপোষকতায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন
থেকে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান। এসময় তারা আরও বলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সমতা প্রত্যেকের সাংবিধানিক মৌলিক অধিকার উল্লেখ করে কোটা পদ্ধতি পুনর্বহালকে সংবিধানের লংঘন।
চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স ডিবেট ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক, সাংবাদিক আসলাম হোসেন বলেন, সব সেক্টরে পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যের কারণেই জাতির পিতা ১৯৭১ সালে স্বাধীনতার ডাক দেন। আজকে আবারও সেই বৈষম্যনীতি চালু হচ্ছে সব ধরনের জব সেক্টরে। এমন বৈষম্যের মাধ্যমে ছাত্রদের এভাবে শেষ করে দিলে দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হবে। তাই প্রতিবন্ধী বাদে সব ধরনের কোটা সব চাকরি থেকে বাতিল করে মেধাবীদের মুক্তি দিতে হবে।
চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স ডিবেট ক্লাবের সদস্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েটের) শিক্ষার্থী আসিফ আরাফাত বিশ্বের কয়েকটা দেশের উদাহরণ দিয়ে বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কোন অনগ্রসর গোষ্ঠীর একটি পরিবার একবার যদি কোটা সুবিধা পাই তাহলে পরবর্তীতে ওই পরিবারে আর কেউ ওই সুবিধা পান না, বাংলাদেশেও এভাবে কোটা সংস্কার করা যেতে পারে, কোন মুক্তিযোদ্ধা পরিবারের নাতি পোতি একবার এই সুযোগ পেলে আর কেউ পাবেন না।
আন্দোলনে চুয়াডাঙ্গা সরকারি কলেজর শিক্ষার্থী ও ডিবেট ক্লাবের সদস্য মো. রনি বিশ্বাস বলেন, ‘কোটা পদ্ধতির নামে বৈষম্য সারা বাংলাদেশের ছাত্রসমাজ কখনোই মানবে না। সংবিধানে চাকরির ক্ষেত্রে সুযোগের সমতার কথা বলা হয়েছে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। কিন্তু কোটা পদ্ধতির পুনর্বহাল সংবিধানের লংঘন। তাই সরকারি চাকরির ক্ষেত্রে কোটা পদ্ধতির বিলুপ্তি না হলে ছাত্রসমাজ ছেড়ে কথা বলবে না।’হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী তাহমিদ হোসেন বলেন, সরকারি চাকরির ক্ষেত্রে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বিলুপ্তি না হলে ছাত্র সমাজ ছেড়ে কথা বলবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।উল্লেখ, ডিবেটিং ক্লাবের পাশাপাশি চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স আরও পাঁচটি বিষয়ে কার্যক্রম পরিচালনা করছে। এগুলো হলো, আইটি টিম, ব্লাড সেন্টার, বিজনেস প্ল্যাটফর্মসহ আগামীর নেতৃত্ব তৈরির জন্য লিডারশিপ প্রোগ্রাম পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় কোটা বাতিলের মানববন্ধন

আপডেট সময় : ১২:২৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪