সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

চুয়াডাঙ্গায় এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় চ্যানেল এনটিভির ২২ বছর পদার্পণ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার বেলা ১০ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এনিিটভির প্রতিনিধি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি সরদার আল আমিন, পৌর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বিশ্বাস এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দৈনিক প্রথম আলোর সাংবাদিক শাহ আলম সনির সঞ্চলনায় আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের মাস্টার্স শেষবর্ষের ছাত্র মো. সোহাগ। সভায় অন্যান্যর মধ্যে একাত্তর টিভির সাংবাদিক এমএম মামুন, একুশে টিভির সাংবাদিক আতিয়ার রহমান, ডেইলী অবজারভার পত্রিকার সাংবাদিক আবুল হাশেম, প্রখ্যাত কণ্ঠশিল্পী আব্দুল লতিফ শাহ ও যুব প্রধান শাহিন হোসেন বক্তব্য রাখেন।
এনটিভির ২২ বছরে পদার্পণকে স্বাগত জানিয়ে সভার প্রধান অতিথি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বলেন, এনটিভির অগ্রযাত্রা ও সাফল্য কামনা করছি। তৃণমূল সাংবাদিকতায় এনটিভি দেশে ব্যাপক সফলতা লাভ করেছে। আগামী দিনে এনটিভি দেশ ও মানুষের কথা বলবে এটিই প্রত্যাশা করবো।
এসময় সাংবাদিক, ছাত্র-ছাত্রী, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট সময় : ০৫:১৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪