সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বরগুনায় প্রেমিকের হাত ধরে সৌদি প্রবাসীর স্ত্রী উধাও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরগুনার তালতলীতে পরকীয়া প্রেমিকের হাত ধরে মিলি বেগম নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী (জিনবুনিয়া) এলাকায় এ ঘটনা ঘটে। মিলি বেগম ছোটবগী ইউনিয়নের গাবতলী (জিনবুনিয়া) এলাকার সৌদিআরব প্রবাসী মোক্তাদিনের স্ত্রী। আর প্রেমিক শহিদুল ইসলাম বড়বগী ইউনিয়নের তুলাতলী এলাকার বাসিন্দা।

জানা গেছে, শহিদুল ইসলামের সঙ্গে মিলি বেগম পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। গত ২২ জুন মিলি তালতলী বাজারে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি জিনবুনিয়া থেকে বের হয়ে শহিদুলের সঙ্গে পালিয়ে যায়। বাড়ি থেকে যাওয়ার সময় নগদ টাকা ও স্বর্ণ নিয়ে যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় শহিদুলের সঙ্গে চলে গেছেন মিলি। মিলি ও মোক্তাদিনের ঘরে ৯ বছর বয়সী একটা মেয়ে ও সাড়ে ৪ বছর বয়সী এক ছেলে রয়েছে।

এ বিষয়ে মিলির বড় মেয়ে মাহি বলেন, আমার মা ওই ছেলের সঙ্গে প্রেম করত। তার কথামতো আমাদের মারত। ছেলে মাহিন বলেন, আমার মাকে ফিরিয়ে দেন। আমি মাকে চাই। এ বিষয়ে শহিদুলের বাবা হালিম মেকার বলেন, ঘটনা যেহেতু একটা ঘটে গেছে দেখি কীভাবে সমাধান করা যায়। আমি বর্তমানে তাদের খোঁজে এসেছি। মিলির পরিবারের সদস্যরা জানান, এটা আমরাও মেনে নিতে পারছি না। ওখান থেকে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি।

সৌদি প্রবাসী মোক্তাদিন বলেন, আমি ভালোবেসে আমার স্ত্রীর নামে একাউন্ট করেছি। গত ৫ বছরের বিভিন্ন সময়ে আমি ১০ লাখ টাকারও বেশি জমা করেছিলাম। এ ছাড়া বাড়ি থেকে যাওয়ার সময় নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে সে। তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খান বলেন, আমার কাছে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরগুনায় প্রেমিকের হাত ধরে সৌদি প্রবাসীর স্ত্রী উধাও

আপডেট সময় : ০৬:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪