সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

পরকীয়া: ঘরে পড়েছিল প্রবাসীর স্ত্রীর নিথর দেহ উধাও কথিত মামা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

নাটোরের লালপুরে নিজ ঘর থেকে শিউলি বেগম নামে দুবাই প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার কামারহাটি তেনাচোরা গ্রামে নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিউলি একই এলাকার দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, তিনদিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি মামা পরিচয়ে শিউলির বাড়িতে ছিলেন। শনিবার সকালে শোবার ঘরে হাত মোড়ানো অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। তবে ঘটনার পর থেকে অজ্ঞাত ওই মামার এখনো হদিস মেলেনি। পুলিশের ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তির সঙ্গে নিহতের পরকীয়া সম্পর্ক ছিল। পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যান ওই ব্যক্তি।

লালপুর থানার ওসি নাছিম আহমেদ জানান, মেয়েসহ বাড়িতে থাকতেন শিউলি। তিনদিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি শিউলির বাড়িতেই ছিল মামা পরিচয়ে। ওই ব্যক্তির সঙ্গে তার পরকীয়া সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া অজ্ঞাত ব্যক্তিকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পরকীয়া: ঘরে পড়েছিল প্রবাসীর স্ত্রীর নিথর দেহ উধাও কথিত মামা

আপডেট সময় : ০৮:৪৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪