সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি

ভোলায় ১৮ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ হাফিজ উল্যাহ ভোলা জেলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় তানজিলা বেগম নামে ১৮ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুমারখালী এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত কিশোরী তানজিলা ওই এলাকার মো. তছির আহমদের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, প্রতিবেশী বিবাহিত এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তানজিলা। এ নিয়ে তার বাবা-মা তাকে ঐ ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রায়ই বকাঝকা করতেন। যার জন্য বাবা-মায়ের সঙ্গে অভিমান করে শনিবার সকালে নিজ বসতঘরের পেছনের বারান্দার সিলিং ফ্যানের সঙ্গে নিজের ব্যবহৃত ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন ওই কিশোরী।

কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। খোঁজাখুঁজির একপর্যায়ে তার রুমের চালার টিন ফাঁক করে ভেতরে তাকিয়ে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলছেন কিশোরী তানজিলা। পরে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে যান এবং পুলিশকে ঘটনা জানান।
তিনি আরো জানান, এরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে শনিবার বিকেলে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভোলায় ১৮ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৩০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪