সংবাদ শিরোনাম ::
অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন ফেসবুক লাইভে বিএনপি সরকারের সমালোচনা, সেই নারী উদ্যোক্তা কারাগারে ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানের ঘটনায় সন্দেহজনক দোষারোপ করে প্রতিবেশী দম্পতিকে মারধর ঝালকাঠিতে ফুটপাত দখল ও অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপার্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে এলাকাবাসি গণপিটুনি দিয়ে পুলিশের হাতে দিয়েছে।
শনিবার (২২ জুন) রাত সাড়ে ৯ টায় আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের আজিজুল উলম কওমী মাদরাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষক ও একই উপজেলার বাড়াদি ইউনিয়নের অনুপনগর গ্রামের আমিরুল ইসলামের ছেলে
মাওলানা আব্দুস সালাম কে গণপিটুনি দেয়।জানা যায়,সে এক সপ্তাহ ধরে মাদ্রাসার একটি ছাত্রকে বলাৎকার করে আসছিল।ঈদের ছুটি শেষে ওই ছাত্র মাদ্রাসায় যেতে না চাইলে তার বাবা মা যাবার বাধ্য করার চেষ্টা করলে ছাত্রটি বিষয়টি মা বাবা কে জানায়।এদিকে গণপিটুনির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল গণি।
ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, বেশ কিছুদিন আগে ভয়ভীতি দেখিয়ে গভীর রাতে তাকে মাদরাসার শৌচাগারের আশপাশে নিয়ে খারাপ কাজ করেন হুজুর। প্রায় ৭-৮ দিন তাকে জোরপূর্বক নিয়ে গিয়ে এমন করেছেন৷ সবশেষ ঈদুল আজহা উপলক্ষে মাদরাসা ছুটির আগে করেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, ঈদের ছুটির পর ছেলে মাদ্রাসায় যেতে চাচ্ছিল না। পরে চাপ দিলে ছেলে ভয়ে সব কিছু খুলে বলে। এরপরই বিষয়টি জানাজানি হয়।এদিকে ঘটনাটি জানার পর শনিবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সদস্যরা মাদ্রাসায় আসেন। বিষয়টি টের পেয়ে অভিযুক্ত শিক্ষক মাওলানা আব্দুস সালাম পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপার্দ

আপডেট সময় : ১২:৪০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪