সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঘোড়াঘাটে নদী থেকে যুবকের মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে শাহিনুর ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার (২৩ জুন) সকাল ৯টায় ঘোড়াঘাট পৌরসভার ৬নং ওয়ার্ডের জিবিএল ইটভাটা সংলগ্ন এলাকায় করতোয়া নদীর কিনারা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরআগে মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এর মাধ্যমে থানায় খবর দেয় স্থানীয় রেজয়ান মিয়া নামে এক ব্যক্তি।
নিহত শাহিনুর পৌরসভার চকবামুনিয়া-বিশ্বনাথপুর গ্রামের নওশা মিয়ার ছেলে। সে বেশ কিছুদিন আগে বিভিন্ন মাদক দ্রব্যের নেশায় আসক্ত হয়ে পড়ে এবং মাদক সেবনের কারণে পারিবারিক অশান্তিতে ভূগছিলেন সে সহ তার পরিবার।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বিকেল ৪টায় বাড়ি থেকে বের হয় শাহিনুর। এরপর সে আর বাড়িতে ফেরেনি। বিকেলের আগে তার পকেট থেকে মাদকদ্রব্য টাপেন্টাডল উদ্ধার করে তার বড় ভাই। এ নিয়ে স্ত্রী সাথে বাকবিতন্ডা হয় তার। রাতে বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি পরিবার।
সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীর কোন ক্ষত বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি জানিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে নিহত শাহিনুর বমি এবং মূত্রত্যাগ করেছিলেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত পরিমানে মাদক সেবনের কারণে হ্নদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। তবে মারা যাওয়ার সঠিক কারণ নির্ণয়ে আমরা মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে নদী থেকে যুবকের মরদেহ

আপডেট সময় : ০৮:১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪