সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বানারীপাড়ায় গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬ জনকে আসামী করে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামে এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টা ও মারধরের অভিযোগে ৬ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার (১৩ জুন) রাতে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা রুজু করা হয়। আসামীরা হলেন ওই গৃহবধুর দূরসম্পর্কের দেবর রিয়াজুল ইসলাম ফয়সাল (৩২),আঃ আজিজ (৪৪),খালাতো চাচা শ্বশুর হাসান খান মেহেদি (৩৭),আপন চাচা শ্বশুর মোয়াজ্জেম হোসেন বাবুল (৬২) ও আলাউদ্দিন গোলন্দাজ (৫৪) এবং সহিদুল আলম (৬০)।
মামলা সুত্রে জানা গেছে, গত ৭ জুন শুক্রবার বেলা ৩ টার দিকে উপজেলার সলিয়াবাকপুর গ্রামের সাব্বির হোসেনের স্ত্রী মেহেরুননেসা ডায়না (২২) তার বাসার শয়ণ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় দূরসম্পর্কের দেবর রিয়াজুল ইসলাম ফয়সাল তার কক্ষে প্রবেশ করে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

এতে বাধা দিলে ফয়সাল তাকে কিল-ঘুষি মেরে আহত করে। এক পর্যায়ে ওই গৃহবধুর ডাক চিৎকার শুণে অপর আসামীরা এসে ফয়সালের পক্ষ নিয়ে তারাও তাকে মারধর করেন। এবং আসামী আজিজ তার গলায় থাকা স্বর্নের চেন ছিনিয়ে নেয়। ওই গৃহবধুর ডাকচিৎকার শুণে স্বাক্ষীরা এগিয়ে এলে আসামীরা হুমকি দিয়ে চলে যায়।
পরে ওই গৃহবধুকে বানারীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে ১০ জুন সোমবার বরিশাল বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য বানারীপাড়া থানার ওসিকে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে ১৩ জুন বৃহস্পতিবার রাতে থানায় মামলাটি রুজু করা হয়। এদিকে আসামীরা এ অভিযোগ অস্বীকার করেছেন।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ মাইনুল ইসলাম বলেন,আদালতের নির্দেশে ধর্ষণ চেষ্টা, সহায়তা ও মারধরের অভিযোগে দায়ের করা মামলাটি থানায় রুজু করা হয়েছে। এখন তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬ জনকে আসামী করে মামলা

আপডেট সময় : ০১:১৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪