সংবাদ শিরোনাম ::
দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল

মাথায় খেলনা পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইকালে কিশোর গ্যাং গ্রুপের আট সদস্যকে গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: সিরাজগঞ্জের এনায়েতপুরে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে কিশোর গ্যাং গ্রুপের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ১ লাখ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোপালপুর নিসিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, আজগরা পশ্চিমপাড়া গ্রামের রমজান আলী (১৭), আজগরা গ্রামের শাহাদৎ মন্ডল (১৬), একই গ্রামের ফারুক (১৬), আজগরা জামতৈলের জাহিদ (১৬), আজগরা জামাত মোড়ের আলআমিন (১৭), এনায়েতপুর পুরাতন বাজারের দুদায়ের ওরফে আকিব (১৭), গোলাপুর গ্রামের আরিফুল (১৭) ও একই গ্রামের মুছা (১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, এনায়েতপুর থানার গোপালপুর বাজারের এক সুতা ব্যবসায়ী সারা দিনের বিক্রয় শেষে প্রায় দুই লাখ টাকা নিয়ে রাত ১০ টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় কিশোর গ্যাং গ্রুপটি তাদের অনুসরণ করে নিসিপাড়া মহল্লার কাছে ফাঁকা জায়গা পেয়ে পিস্তল ঠেকিয়ে ও কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় দোকানের এক কর্মচারী আহত হন। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ঘটনাস্থল থেকে কিশোর গ্যাং গ্রুপের ৩ সদস্যকে জনতা পিস্তলসহ ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। পরে আটক কিশোরদের জেরা করে তথ্য নিয়ে পুলিশ রাতে অভিযান চালিয়ে ওই গ্রুপের আরও ৫ সদস্যকে গ্রেফতার করে।

এ ঘটনায় সুতা ব্যবসায়ী সোহেল মল্লিক বাদী হয়ে দ্রুত বিচার আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি তদন্ত রাকিবুল হুদা জানান, ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতারকৃত কিশোর গ্যাং গ্রুপের আট সদস্যকে কোর্টে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত পিস্তলটি খেলনা। গ্রুপের অন্য সদস্যদের আটক করতে অভিযান চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাথায় খেলনা পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইকালে কিশোর গ্যাং গ্রুপের আট সদস্যকে গ্রেফতার।

আপডেট সময় : ০২:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০