সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ

বরিশালে অটোচালকের গলায় ছুরি বসিয়ে ব্যাটারি ছিনতাই,, দম্পতিসহ আটক–৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো

বরিশাল নগরীতে স্ত্রী ও দেড় বছরের সন্তানসহ অটোরিকশায় উঠে চালকের গলায় ছুরি বসিয়ে ব্যাটারি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। নগরীর শের-ই বাংলা হাসপাতাল সড়কের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আই. এইচ. টি) সংলগ্ন সড়কে গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
আজ রোববার সকালে নগরীর পলাশপুরের রসুলপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত ছিনতাইকারী দম্পতিসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন উপ-পলিশ কমিশনার (ডিবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা।এ ঘটনায় ছিনতাই হওয়া ব্যাটারি উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ছিনতাই ও প্রতারণা মামলা দায়ের হয়েছে।আহত অটোরিকশা চালক নগরীর পশ্চিম কাউনিয়ার বাসিন্দা হুমায়ুন (৪০)।গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন- সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের মোল্লার হাওলা গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার (৩০) ও তাঁর স্ত্রী সাথি (২৩)। এছাড়াও লুন্ঠিত মাল হেফাজতে রেখে কেনাবেচার অপরাধে নগরীর বাংলাবাজারের বড় বাড়ির পিছনে উজ্জল কাজীর বাসার ভাড়াটিয়া বিউটি বেগম (৪৩) ও মীর্জাগঞ্জ উপজেলার কিসমত শ্রীনগরের মৃত নুরুল ইসলাম খানের ছেলে মো: মাহবুবুর রহমানকে (৪৫) আটক করা হয়।প্রতারক দম্পতি তাঁদের শিশু সন্তান কোলে নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সামনে থেকে অটোরিকশা ভাড়া করেন। তাঁরা মেডিকেলের পেছনের ব্যাপ্টিস্ট মিশন রোডে যাওয়ার কথা বলে চলতি পথে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ।আহত অটোরিকশা চালক হুমায়ুনের বন্ধু আবু কালাম বলেন, ‘যাত্রীবেশে উঠে এ ঘটনা ঘটানো হয়েছে। হুমায়ুন এখন শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে। দরিদ্র হুমায়ুন অর্থ সংকটে ভুগছে।’উপ-পলিশ কমিশনার (ডিবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা বলেন, তারা সংঘবদ্ধ চক্রের সদস্য। এর আগেও এমন অপরাধ তারা করেছে। ছোট সন্তানকে নিয়ে গাড়ি ভাড়া করত। ফলে কোনো চালকই তাদের সন্দেহের চোখে দেখত না। এ ঘটনায় স্বামী ও স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে অটোচালকের গলায় ছুরি বসিয়ে ব্যাটারি ছিনতাই,, দম্পতিসহ আটক–৪

আপডেট সময় : ০৩:৫৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪