সংবাদ শিরোনাম ::
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, হাইকমিশনার ও স্ত্রী হাসপাতালে কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতার ফুলেল সংবর্ধনা ঘিরে বিএনপিতে অসন্তোষ, হলরুমে তালা চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গ্যাস, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান ১১দলীয় ঐক্যজোট ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি খাদ্য গুদাম পরিদর্শন; চালের মান সন্তোষজনক, বললেন এসএম জিয়া উদ্দিন হায়দার বিজয়নগরে জুলাই গণঅদ্ভুত্থান উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হাত কড়া পড়েই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে নাশকতার দুই মামলায় বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট((দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে নাশকতার দুই মামলায় উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক,উপজেলা জামায়াতের আমির এবং সাবেক আমির সহ বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে আসামীরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার আসামীদের মধ্যে প্রথমধাপে আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান এবং দুজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। আসামীদের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী রবিউল ইসলাম এবং আবু আলা মোহাম্মদ মাহবুবুর রহমান ভুট্টু।
গ্রেপ্তার আসামীরা হলেন, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি এবং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মোহাম্মাদ শামীম হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, উপজেলা জামায়াতের সাবেক আমির এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিম রেজা। এদের মধ্যে শামীম হোসেন চৌধুরী ও আলমগীর হোসেন নিজেদের প্রার্থীতা প্রত্যাহারের জন্য রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেছেন।
গ্রেপ্তার অন্য আসামীরা হলেন, আতিয়ার রহমান, শাহারুল ইসলাম, শাহিন মিয়া, পলাশ, হাছিবুল ইসলাম, আল রাজিব, তোজাম্মেল হক, ইবাদুর রহমান ইদুয়ার ওরফে মামুন, মান্নান মন্ডল, সাইফুল ইসলাম, বেলায়েত হোসেন, সেলিম, গোলাম রব্বানী, আব্দুর রহিম, গোলাম রব্বানী, মনোয়ার হোসেন, মনিরুজ্জামান ওরফে মিঠু সিদ্দিক, খোরশেদ আলম, মনিরুল ইসলাম, মিঠু, চাঁন মিয়া, মোখাখারুল ইসলাম ওরফে ইসলাম মোল্লা, শহীদ পারভেজ, আনোয়ার হোসেন, আল মামুন।
আদালতসূত্রে জানা যায়, জাতীয় নির্বাচনের পূর্বে ঘোড়াঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনের একাধিক ধারায় পৃথক দুটি নাশকতার মামলা হয়। যার মামলা নং-০৬, তারিখ ১২/১১/২৩ এবং মামলা নং-০৯, তারিখ-১৬/১০/২৩। দুটি মামলার অর্ধশতাধিক আসামী দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। বৃহস্পতিবার তারা আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
তথ্য নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, কোর্ট পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি আমাদের থানার দুটি মামলার ২৯ জন আসামী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন। বিজ্ঞ আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে নাশকতার দুই মামলায় বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে

আপডেট সময় : ০৬:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪