সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

গাড়ি-বাড়ি নিয়ে শো-অফ, ভুয়া ভিসা বিক্রি করে রাতারাতি কোটিপতি মামুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

চাঁদপুরের ফরিদগঞ্জের মামুনুর রশীদ। রাতারাতি শূন্য থেকে বনে গেছেন কোটিপতি। বিলাসবহুল গাড়ি নিয়ে ঘোরার পাশাপাশি পরিবার নিয়ে থাকছেন কয়েক কোটি টাকার ফ্ল্যাটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার দিচ্ছেন সেইসবের ভিডিও।

মামুনের এত অর্থের উৎস কোথায়?

শত শত মানুষকে ভুয়া ভিসায় দুবাই-মালয়েশিয়ায় পাঠানোর নামে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। প্রতারণার ফাঁদে ফেলে অসংখ্য মানুষকে করেছেন নিঃস্ব।

ভুক্তভোগীরা জানান, মামুন ভুয়া অনলাইন সাইট তৈরি করে গ্রাহকদের বোঝাতেন তাদের ভিসা অনুমোদন হয়েছে। টাকা পাঠানোর পর দেখা যেত সব বাতিল।

এমন অভিযোগের পর মামুন ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।

রামপুরা থানার এসআই মো. মমিনুর রহমান বলেন, মালয়েশিয়া কিংবা দুবাইয়ে অপহরণকারীদের হাতে জিম্মি হওয়া প্রবাসীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে মামুন পাঠাতো চক্রের কাছে। মামুনের স্ত্রীর অ্যাকাউন্ট থেকেই হতো অর্থ লেনদন।

মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত মামুন ও তার স্ত্রী ছাড়াও অন্যদের গ্রেফতারে অভিযান চলবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাড়ি-বাড়ি নিয়ে শো-অফ, ভুয়া ভিসা বিক্রি করে রাতারাতি কোটিপতি মামুন

আপডেট সময় : ০৭:৫৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪