সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

ভোলায় ১৬৫ টাকায় পুলিশের চাকরি পেলেন ৪৫ তরুণ-তরুণী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ভোলায় ১৬৫ টাকা খরচ করে পুলিশে চাকরি পেলেন ৪৫ জন তরুণ-তরুণী। ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে কোনো ঘুষ, সুপারিশ ও হয়রানি ছাড়ায় চাকরি পেয়েছেন তাঁরা। পাঁচ ধাপে যাচাই-বাছাই ও পরীক্ষা শেষে গতকাল শনিবার রাতে ভোলা জেলা পুলিশ লাইনসে এ পদে নিয়োগ প্রাপ্তদের নাম ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম।

গত ২০ ফেব্রুয়ারি যাচাই-বাছাইর মধ্য দিয়ে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এ পদের জন্য মোট ২ হাজার ২৫ জন আবেদন করেন। শারীরিক পরীক্ষা শেষে লিখিত পরীক্ষায় অংশ নেন ৪৮৩ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১০১ জন মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে ৪৫ জন চাকরি পান। ৫ জনকে অপেক্ষমাণ রাখা হয়েছে। ফলাফল ঘোষণার পর নিয়োগ প্রাপ্তদের ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান।

মাত্র ১৬৫ টাকা আবেদন ফি দিয়ে পুলিশে চাকরি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উত্তীর্ণ তরুণ-তরুণীরা। একই সঙ্গে ভবিষ্যতে দেশের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তাঁরা। জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বিপিএম বলেন, ‘ভোলাবাসীকে আশ্বস্ত করেছিলাম একটি স্বচ্ছ নিয়োগ উপহার দেব। আমরা আমাদের কথা রেখেছি। শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভোলায় ১৬৫ টাকায় পুলিশের চাকরি পেলেন ৪৫ তরুণ-তরুণী

আপডেট সময় : ১১:৫৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪