সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

নলছিটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দায়সারা অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি: নলছিটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝালকাঠি জেলা শাখা থেকে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার(২১ মার্চ) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় এক দন্ত চিকিৎসকের দাতে বসানো ক্যাপের মেয়াদ না থাকায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে এ নিয়ে জনসাধারণ ও ভোক্তাদের মাঝে ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখা গেছে। তারা বলেন দ্রব্য মূল্যের এই বাজারে সাধারণ মানুষজন যখন বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পন্যের অতিরিক্ত দামে দিশেহারা তখন দন্ত চিকিৎসককে জরিমানা করা হাস্যকর। এখন বাজারে বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা দরকার।

জুয়েল হাওলাদার নামের একজন জানান, সকালে বাজারে ছিলাম কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কোন অভিযান দেখলাম না। কাঁচা বাজারে আকাশছোঁয়া দামে সব বিক্রি করা হচ্ছে। রমজানে এগুলো কিনতে মানুষ হিমশিম খাচ্ছে। পরে কয়েকজনকে দোকান বন্ধ করতে দেখে শুনলাম নলছিটিতে নাকি মোবাইল কোর্ট চলছে।

এ বিষয়ে ঝালকাঠি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান, নলছিটিতে বাজার মনিটরিং এর আওতায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় এক মুদি দোকানীকে ১ হাজার ও এক দন্ত চিকিৎসককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নলছিটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দায়সারা অভিযান

আপডেট সময় : ০১:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪