সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

ভোলায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ৩৫ শিক্ষার্থী হাসপাতালে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ভোলা সদর উপজেলায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানের সময় হঠাৎ ৩৫ শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। ‘গণমনস্তাত্ত্বিক রোগে’ তারা আক্রান্ত হতে পারে বলে ভাষ্য চিকিৎসকের। মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনায় পর তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ।

অসুস্থদের ভোলা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা চলছে। পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীরা অজানা এই রোগে আক্রান্ত হয়ে পড়েন। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর স্কুলে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

খবর পেয়ে শিক্ষার্থীদের স্বজনরা হাসপাতালে ভিড় করছেন। কেউ কেউ সন্তানের এমন অসুস্থতা দেখে দিশেহারা হয়ে পড়েছেন। সহপাঠীরা বলছে, শিক্ষার্থীদের মধ্যে কারো মাথাব্যথা, কারো শরীর কাঁপা, কারো দুর্বলতা, কারো দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো ঘটনা ঘটেছে।

ওই স্কুলের সহকারী শিক্ষক আবু সাইয়েদ জানান, সকাল ১১টার দিকে পাঠদানের সময় হঠাৎ জাহিদ নামের এক শিক্ষার্থী মাথা ব্যথা নিয়ে শ্রেণিকক্ষে পড়ে যায়। এরপর একে একে অন্য শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে অন্তত ৩৫ শিক্ষার্থী ভর্তি আছে।

ভোলা সিভিল সার্জন ডা. এ কে এম শফিকুজ্জামান জানান, শিশুরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত মানসিক ও আবহাওয়া থেকে এই রোগে আক্রান্ত হয়ে থাকে। হাসপাতালে ভর্তি ছাত্র-ছাত্রীদের কাউন্সিলিংয়ের মাধ্যমে চিকিৎসা চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভোলায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ৩৫ শিক্ষার্থী হাসপাতালে

আপডেট সময় : ০৫:৩০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪