১০ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি মেঘনায় রাতভর অভিযান: ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন। চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলগেটে আ.লীগ নেতাকে মালা দিয়ে বরণ করলেন বিএনপির এমপি বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সহপাঠীর ছুরিকাঘাতে গুরুতর আহত আগৈলঝাড়া কলেজের শিক্ষার্থী

সহপাঠীর ছুরিকাঘাতে গুরুতর আহত আগৈলঝাড়া কলেজের শিক্ষার্থী

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় কলেজের সহপাঠীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে এক শিক্ষার্থী। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারী শিক্ষার্থীকে গণধোলাই দিয়েছে কলেজের অপর শিক্ষার্থীরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আগৈলঝাড়া থানা পুলিশ প্রত্যক্ষদর্শী জানান ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা সদরের সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে ব্যবসায় শিক্ষা ক্লাশ চলাকালিন সময়ে আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামের নূর নবী তালুকদার (১৭) ক্লাশে কথা বললে তাকে কথা বলতে নিষেধ করে গৌরনদী উপজেলার উত্তর নাঠৈ গ্রামের ওমর সিদ্দিক হাওলাদারের ছেলে ফেরদৌস হাওলাদার (১৭)। এক পর্যায়ে ফেরদৌস নুর নবীকে ক্লাশে বসেই দেখে নেয়ার হুমকী দ্যায়।ক্লাশ শেষে অন্যান্য শিক্ষার্থীদের সাথে ওই দুই শিক্ষার্থী কলেজ গেটের বাহিরে আসলে পুণরায় তারা বাকবিতন্ডায় জড়িয়ে পরে। বাকবিতন্ডার এক পর্যায়ে ফেরদৌস তার সাথে থাকা ধারালো ছুরি দিয়ে নুর নবীর উপর এলোপাথারী হামলা চালায়। হামলায় নুর নবীর পেটের উপরে ও বাম হাতের বাহুতে কুপিয়ে জখম করে। এসময় ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী নুর নবীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারী ফেরদৌসকে অপর শিক্ষার্থীরা গণধোলাই দেয়। কলেজ কর্তৃপক্ষ হামলায় ব্যহৃত ধারালো ছুরি তাদের জিম্মায় নিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেনে বলেন, হামলার বিষয়টি ক্যাম্পাসের বাইরে হয়েছে তাই তাদের কিছু করার নেই। কোন আইনগত বা প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে বলে-ওই শিক্ষার্থীরা কলেজে আসলে এমন কাজ না করার জন্য তাদের মোটিভেশন করা যেতে পারে। হামলায় ব্যবহৃত ধারালো ছুরি তার কলেজের এক কর্মচারীর কাছে আছে জানিয়ে বলেন এটা খোঁজ নিতে হবে। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ আজকের ক্রাইম নিউজ এর প্রতিনিধি বি এম মনির হোসেনকে জানান, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019