সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সৈকত। উপজেলার মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৈকত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে।

এসএসসি পরীক্ষার্থী সৈকত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য শফিউল আলমের ছেলে। তিনি মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য।

মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা জানান, শফিউল আলম গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় মারা যান। তার নামাজের জানাজা বিকেলে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাবার মরদেহ বাড়িতে রেখেই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে হয়েছে সৈকতকে।

বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ বলেন, সৈকত মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। বাবার মৃত্যুরর পরও বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা অংশ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে ছেলে

আপডেট সময় : ০৬:৪৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪