০৭ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুয়াকাটায় বিয়ের একদিন পর বাড়ির পাশে মিলল বরের গলাকাটা লাশ

কুয়াকাটায় বিয়ের একদিন পর বাড়ির পাশে মিলল বরের গলাকাটা লাশ

আজকের ক্রাইম ডেক্স : পটুয়াখালীর কুয়াকাটায় বাসর রাতের পর সকালে ওমর আলী (২৪) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার লতাচাপলী ইউপির তাহেরপুর গ্রামে একটি মরিচ ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওমর আলী ওই এলাকার শাহজাহান ফরাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার ওমর আলীর সঙ্গে একই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহ-আলমের মেয়ে রুকাইয়ার (১৮) বিয়ে সম্পন্ন হয়। সোমবার কনের বাড়িতে বৌভাত শেষে নববধূকে বরের বাড়িতে নিয়ে আসা হয়। ভোররাতে ওমর নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হন। পরে সকাল ৭টার দিকে স্থানীয়রা মরিচ ক্ষেতে তার লাশ দেখতে পান।

তবে স্থানীয়রা জানান, মরদেহের পাশে ধারালো যে দা পাওয়া গেছে সেটি দিয়ে ওমর খেজুর গাছ কাটার কাজে ব্যবহার করতেন। ওমর কিংবা তার পরিবারের সঙ্গে কারো তেমন কোনো বিরোধ ছিল না। ধারণা করা হচ্ছে, বাসর রাতে নববধূর সঙ্গে ওমরের মান-অভিমান নিয়ে এ ঘটনা ঘটতে পারে।

তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে কেউ নিশ্চিত কিছু বলতে পারেনি। মহিপুর থানার ওসি আনোয়ার তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় দা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019