সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

নীলফামারী ডিমলা ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম রাব্বানী ডিমলা নীলফামারী ডিমলা প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে এক হাজার ৩২৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ১৩।

৩ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে নীলফামারী র‌্যাব-১৩ সিপিসি-২ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- ডিমলা উপজেলার ডালিয়া ক্লোজার পাড়া এলাকার ইনতাজ আলীর ছেলে হুমায়ুন কবির (৩৪), ডালিয়া আদর্শ পাড়া এলাকার মৃত বাবুল হোসেনের ছেলে সৈয়দ আলী (৩৫)।

সংবাদ সম্মেলনে অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তিস্তা ব্যারেজ সড়ক (সরকারপাড়া) এলাকায় একটি বাঁশঝাড় থেকে এক হাজার ৩২৫ বোতল ফেন্সিডিলসহ এই দুই যুবককে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতদের নামে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী র‌্যাব-১৩ সিপিসি-২ লেফটেন্যান্ট কমান্ডার মো. মেহেদী হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলমসহ গণমাধ্যমকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নীলফামারী ডিমলা ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৬:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪