সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

মাদক মামলার ১৫ বছরের সাজাপ্রাপ্ত বানারীপাড়ার আ.রহিমকে ঢাকায় গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি। বরিশালের বিমানবন্দর থানায় একটি মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত ফেরারী আসামী বানারীপাড়ার আব্দুর রহিমকে(৪৭) ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আ.রহিম বানারীপাড়া সদর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। বুধবার (৩১ জানুয়ারী ) সকালে তাকে বরিশালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এবিষয়ে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক আল- মামুন জানান,ওসি মো.মাইনুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, ২০১৫ সালে বরিশাল র‌্যাব-৮ বিমানবন্দর থানা এলাকা থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আব্দুর রহিমকে আটক করে। তখন তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদক মামলার ১৫ বছরের সাজাপ্রাপ্ত বানারীপাড়ার আ.রহিমকে ঢাকায় গ্রেফতার

আপডেট সময় : ০১:৪৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪