সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

পটুয়াখালী মাছ বিক্রি করতে এসে ট্রাকে হামলা ও লুট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯ ২৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেক্স দেশে ৯ থেকে ৩০ অক্টোবর (২২ দিন) ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, কেনা-বেচা, মজুদ ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করণের সময় সীমার ঘণ্টাখানেক আগে মাছ বিক্রি করতে আসা ট্রাকে হামলা ও লুট করেছে উৎসুক জনতা। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী শহরের নিউমার্কেট বাজারে এ ঘটনা ঘটে।

দাম কম হওয়ায় সব বাজারে হয়েছে বেসামাল ভিড়। এর মধ্যেই মাছ বিক্রি করেছেন আড়ৎদার ও খুচরা বিক্রেতারা। এসময় মাছের ট্রাক আসলে সেখান থেকে মাছ লুট করে নিতে গেলে শোরগোল সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ট্রাক খালাস করে।

নিষেধাজ্ঞাকে ঘিরে আগের রাতেই বড় আকারের ইলিশের কেজিপ্রতি দাম নেমে এসেছে ৩০০টাকা ও ছোট আকারের ইলিশের দাম ১২০-১৫০ টাকায়। জেলার বৃহৎ মৎস্য বন্দর মহিপুর, কলাপাড়া, পটুয়াখালী নিউমার্কেটসহ বিভিন্ন উপজেলায় একই দাম।

এদিকে মঙ্গলবার রাত ১২টার দিকেও নিউমার্কেটসহ শহরের কয়েকটি মোড়ে ইলিশ বিক্রি করতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালী মাছ বিক্রি করতে এসে ট্রাকে হামলা ও লুট

আপডেট সময় : ০৭:২১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯