বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।
বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।
- আপডেট সময় : ০৬:১৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা যুবদল নেতা ও সাবেক তুখোড় ছাত্রনেতা মো. আজিজুল হক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে আজিজুল হকের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন,উপজেলা শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, যুবদল নেতা শহিদুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম মামুন, সাহেব আলী ঘরামী, মো. সাদ্দাম হোসেন, মো. মেহেদী হাসান, মুন্না সিকদার, মো. আজাদ, মো. শাওন, মিঠু ও গোলাম রাব্বিসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে এক প্রতিক্রিয়ায় আজিজুল হক বলেন, বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাঁদের নেতৃত্বে জেলা যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে বলে আমরা আশাবাদী। আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। দেশ ও দলের স্বার্থে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি নবনির্বাচিত জেলা নেতৃত্বের সফলতা কামনা করেন।





















