১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৪০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

বাংলাদেশকে ১৬ ডিসেম্বরের মধ্যে দখলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। একই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্যের একটি ভিডিও ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
অর্জুন সিং বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। যথেষ্ট হয়েছে, বাংলাদেশকে আর ছাড় দেওয়া যাবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমরা অবশ্যই নেব।’
তবে বাংলাদেশ দখল বলতে তিনি কী ধরনের পদক্ষেপের কথা বুঝিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
অর্জুন সিংয়ের এমন বক্তব্য এমন সময়ে সামনে এলো, যখন বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ইস্যুতে কূটনৈতিক আলোচনা ও রাজনৈতিক বক্তব্য ঘিরে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে।
এদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরতে হবে। তাঁর দেশে ফেরার বিষয়ে সরকারের অবস্থানও স্পষ্ট করেছেন তিনি।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। দিনটি বাংলাদেশে মহান বিজয় দিবস হিসেবে পালিত হয়।
তবে অর্জুন সিংয়ের বক্তব্য ভারতের কেন্দ্রীয় সরকারের আনুষ্ঠানিক অবস্থান কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

























