সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০২:২৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

filter: 109; fileterIntensity: 0.89; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.11.0.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে ঝালকাঠি শহরের সাধনার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সাধনার মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ খান। বক্তব্যে তিনি বলেন, “আমরা কখনো বোরকা পরে অলিগলিতে মিছিল-মিটিং করিনি। অথচ বর্তমানে আওয়ামী লীগের একটি গোষ্ঠী মাঝেমধ্যে অজ্ঞাত স্থানে মিছিল ও স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে। কিছুদিন আগে ঝালকাঠির ইকো পার্কে রাতের আঁধারে মিছিল করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। সাহস থাকলে তাদের রাজপথে আসার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল কঠোর অবস্থানে রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
বক্তব্যে আজাদুর রহমান আজাদ খান অভিযোগ করেন, টুঙ্গিপাড়ায় সংসদ সদস্য জিলানীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ এবং দুই কর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে স্বেচ্ছাসেবক দল প্রতিবাদে সোচ্চার থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, “আমরা জনগণের কল্যাণে কাজ করছি। ঝালকাঠিতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেব না। বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণে কাজ করা এবং দেশের উন্নয়ন করা।”
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার মিন্টু, আরিফুর রহমান তুষার, রাকিবুল হাসান সাকী ও মেহেদী হাসান।
এ ছাড়া সাবেক উপজেলা সদস্যসচিব মাসুদ পারভেজ লিমন, জেলা সদস্য মো. আল আমিন বিরন, সদস্য নাদিম, জাহাঙ্গীর, আলমগীর, রিয়াদ, লিটন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আউয়ালসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০২:২৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬