সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ

সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক।

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৫৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত আধুনিক, নিরাপদ ও মানবিক ওয়ার্ড গড়ার প্রত্যয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের (খানপুরা-উত্তর রহমতপুর) ইউপি সদস্য পদপ্রার্থী মো. দলিল উদ্দিন মোল্লার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উত্তর রহমতপুর গ্রামের সমাজ সেবক মেনাজ উদ্দিন হাওলাদারের বাড়িতে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় সমাজসেবক মোজাফফর আলী হাওলাদারের সভাপতিত্বে এবং সমাজসেবক আইয়ুব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য পদপ্রার্থী মো. দলিল উদ্দিন মোল্লা।

এ সময় দলিল উদ্দিন মোল্লা বলেন, আমি নির্বাচিত হলে ওয়ার্ডের মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেব। দলমত-নির্বিশেষে সবার সহযোগিতা নিয়ে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক ওয়ার্ড গড়ে তুলতে চাই।

উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক গাজী হারুন অর রশিদ মাস্টার, মো. লুতফুর রহমান গাইন, আ. রহিম বয়াতি, কামাল হাওলাদার, মো. নাছির উদ্দিন হাওলাদার, আজাহার আলী চাকলাদার ও আ. মান্নান হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি একটি আধুনিক, নিরাপদ ও মানবিক ওয়ার্ড গড়ার প্রত্যয়ে ইউপি সদস্য পদপ্রার্থী দলিল উদ্দিন মোল্লার প্রতি সমর্থন জানিয়ে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক।

সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক।

আপডেট সময় : ১১:৫৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬