জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ যুবকের মৃত্যু
জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০৬:৫৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৯ টায় পথচারীরা সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের ইকো পার্কের কাছে রাস্তার পাশের খাদে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
জীবননগর উপজেলার সেনেরহুদা মাদ্রাসাপাড়া গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে রাসেল হোসেন(২০)আগের রাতে
বাড়িতে না ফিরলে তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজ করে ব্যর্থ হয়।
পুলিশ জানায় যায়, বুধবার সকালে বিদ্যুতের পোল ফ্যাক্টরির ৫/৬ জন শ্রমিক কাজে যাওয়ার পথে সন্তোষপুর ইকো পার্কের কাছে রাস্তার পাশের খাদে একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত রাসেলের পিতা ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে পাশের সন্তোষপুর পাম্প থেকে পেট্রোল কিনতে বাড়ি থেকে বের হয়ে সে আর বাড়ি ফেরেননি।
























