সংবাদ শিরোনাম ::
বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে একাধিক মামলার পাবনার আসামি গ্রেপ্তার মাদরাসা ছাত্রীকে ধর্ষণের, অভিযোগে শিক্ষকের মৃত্যু দণ্ড বরিশালে ইজিবাইকে মিলল শক্তিশালী বোমা, চালক গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ গ্রহণের ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ট্রাক- মটরসাইকেল সংঘর্ষে নিহত,বান্ধবী আহত জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ যুবকের মৃত্যু

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কী ঘটতে পারে, জানাল রয়টার্স

আজকের ক্রাইম ডেক্স
  • আপডেট সময় : ০২:০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন। এ জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন তার আইনজীবীরা। তবে নতুন পাসপোর্ট দেওয়ার আবেদন দ্রুত প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তার দীর্ঘ শাসনামলে বিরোধী মত দমন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করার অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

২০২৪ সালের আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। জাতিসংঘের হিসাবে, ওই দমন-পীড়নে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।

হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করে। গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের আবেদন করেন তার আইনজীবীরা। আবেদনে বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে দ্রুত নথি দেওয়ার অনুরোধ জানানো হয়।

তবে বাংলাদেশের সরকার জানায়, তারা কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। একই সঙ্গে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রশ্ন তুলে বলেন, শেখ হাসিনাকে কি একজন সাধারণ ভ্রমণকারীর মতো বিবেচনা করে শ্বশুরবাড়ি বেড়াতে আসার সুযোগ দেওয়া উচিত?

রয়টার্স জানায়, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। তার দেশে ফেরা দলীয় সমর্থকদের সংগঠিত করতে পারে, যা সরকারের জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

আওয়ামী লীগ জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র থাকুক বা না থাকুক, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন। তবে পাসপোর্ট না পেলে কীভাবে তিনি দেশে ফিরবেন, সে বিষয়ে দলটির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি হত্যার শিকার হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে তিনি স্বেচ্ছায় দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান বলেও জানিয়েছিলেন। তার ভাষায়, মৃত্যু এলে তা যেন নিজের মাটিতেই হয়, যেখানে তার মা-বাবা সমাহিত এবং তাদের রক্ত ঝরেছে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য নতুন রাজনৈতিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ১৭ কোটির বেশি মানুষের দেশটিতে তিনি এখনো অত্যন্ত বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তার দেশে ফেরাকে কেন্দ্র করে বড় ধরনের সমর্থক সমাবেশ হলে নতুন করে উত্তেজনা ও অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারত পর্যালোচনা করছে বলে গত এপ্রিলে জানিয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স,

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কী ঘটতে পারে, জানাল রয়টার্স

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কী ঘটতে পারে, জানাল রয়টার্স

আপডেট সময় : ০২:০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬