সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি বিরামপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের উচ্ছ্বাস, ঐতিহ্য ফেরাতে মাঠে ৮ দল সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট বিরামপুরকে জেলা ঘোষণা ও নাগরিক দুর্ভোগ নিরসনে ১০ দফা দাবি, ইউএনওর কাছে স্মারকলিপি বাবুগঞ্জে ৪ পিস ইয়াবাসহ তরুণ আটক, পুলিশের কাছে হস্তান্তর। ভান্ডারিয়া পৌর বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান, ব্যবসায়ীদের শেষবারের মতো সতর্কবার্তা কাঠালিয়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি বরিশালে অভ্যন্তরীণ ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে হাজারো যাত্রী

কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি

মোঃ মেহেদী হাসান কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে একটি অবৈধ ইটভাটার চিমনি ও চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে পৃথক স্থানে অভিযান চালিয়ে ২৫টি কয়লার চুল্লি ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কাঠালিয়া সদরের বড় কাঠালিয়া এলাকায় অবস্থিত এমবিএফ মনিরা ব্রিকফিল্ডে অভিযান চালানো হয়। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ইটভাটাটির ১২০ ফুট উচ্চতার চিমনি ও ইট তৈরির চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।

পরে একই যৌথ অভিযানের অংশ হিসেবে উপজেলার ১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের বানাই গ্রামের বাকার খালের পাড়ঘেঁষে স্থাপিত ২৫টি কয়লার চুল্লি ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল মাহমুদ।

অভিযান সম্পর্কে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক আঞ্জুমান নেছা বলেন, আজ এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের অবৈধ ১২০ ফুট উচ্চতার চিমনি ধ্বংস করা হয়েছে। এ ধরনের চিমনি অবৈধ। পরবর্তী সময়ে ১২০ ফুট উচ্চতার যেসব ইটভাটার চিমনি রয়েছে, সেসব ভাটায়ও অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি

কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি

আপডেট সময় : ০৬:০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬