সংবাদ শিরোনাম ::
বরিশালে পরিত্যক্ত স্থানে ৯ ককটেল, ঘিরে ফেলে পুলিশ—ডাকা হলো বোমা নিষ্ক্রিয়কারী দল বিরামপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন: র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ আদালত অবমাননার দায়ে এবার ব্যারিস্টার ফুয়াদকে তলব ঘোড়াঘাটে আগাম শীতকালীন শাকসবজি চাষে কৃষকের মুখে হাসি ​নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় যুব দিবস পালিত কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এএসপি ভান্ডারিয়া থানা শিশু পার্ক পরিচ্ছন্ন করল বিডি ক্লিন, বোতলের বিনিময়ে দিলো গাছ, সহযোগিতায় উপজেলা প্রশাসন ও পৌরসভা। সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত, বন্দরে সতর্ক সংকেত রাজাপুর-কাঁঠালিয়ায় এইচএসসির আশানুরূপ ফল না হওয়ায় সংসদ সদস্যের সতর্কীকরণ বিজ্ঞপ্তি চুয়াডাঙ্গায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা

​নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় যুব দিবস পালিত

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৮:৩৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

filter: 109; fileterIntensity: 0.89; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.10.1.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
​রোববার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উদ্‌যাপিত হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় এবং পরে আলোচনা সভা, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে যুব ঋণের চেক এবং পুরস্কার বিতরণ করা হয়।
​সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
​যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর। এ সময় আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসাইন ও ডেপুটি কো-অর্ডিনেটর মোহাম্মদ আবদুল্লাহ আল আমীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও যুব সংগঠকরা।
​আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে যুবসমাজকে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান জানান তারা। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে দেশগঠনের কাজে সম্পৃক্ত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের চলমান প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ কার্যক্রম তরুণদের স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বক্তারা উল্লেখ করেন।
​অনুষ্ঠান শেষে সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে যুব ঋণের চেক এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

​নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় যুব দিবস পালিত

​নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় যুব দিবস পালিত

আপডেট সময় : ০৮:৩৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬