সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের উদ্বোধন কেন্দ্র হতে মেয়াদোত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা বরিশালে পরিত্যক্ত স্থানে ৯ ককটেল, ঘিরে ফেলে পুলিশ—ডাকা হলো বোমা নিষ্ক্রিয়কারী দল বিরামপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন: র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ আদালত অবমাননার দায়ে এবার ব্যারিস্টার ফুয়াদকে তলব ঘোড়াঘাটে আগাম শীতকালীন শাকসবজি চাষে কৃষকের মুখে হাসি ​নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় যুব দিবস পালিত কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এএসপি ভান্ডারিয়া থানা শিশু পার্ক পরিচ্ছন্ন করল বিডি ক্লিন, বোতলের বিনিময়ে দিলো গাছ, সহযোগিতায় উপজেলা প্রশাসন ও পৌরসভা। সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত, বন্দরে সতর্ক সংকেত

ঘোড়াঘাটে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের উদ্বোধন

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই aloপ্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে সপ্তাহ ব্যাপী জাতীয় যুব দিবস-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন প্রধান অতিথি ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন। এ উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমানের সভাপতিত্বে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস কে এম আনিসুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আইসিটি কর্মকর্তা নাজিমুল ইসলাম, যুব উদ্যোক্তা কাজী আবু সায়াদ চৌধুরী ও উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম শান্ত প্রমুখ।

আলোচনা সভা শেষে ৭ জন যুব উদ্যোক্তার মাঝে ৪ লক্ষ টাকার যুব ঋণের চেক এবং ৬০ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের হাতে সনদপত্র বিতরণ, মোহসিনা খাতুন নামের একজন সফল আত্মকর্মী যুব উদ্যোক্তা উপজেলার সফল যুব সংগঠন হিসেবে ঘুঘুড়া সামাজিক যুব উন্নয়ন সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোকাররম হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের উদ্বোধন

ঘোড়াঘাটে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের উদ্বোধন

আপডেট সময় : ০৬:০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬