‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই aloপ্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে সপ্তাহ ব্যাপী জাতীয় যুব দিবস-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন প্রধান অতিথি ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন। এ উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমানের সভাপতিত্বে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস কে এম আনিসুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আইসিটি কর্মকর্তা নাজিমুল ইসলাম, যুব উদ্যোক্তা কাজী আবু সায়াদ চৌধুরী ও উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম শান্ত প্রমুখ।
আলোচনা সভা শেষে ৭ জন যুব উদ্যোক্তার মাঝে ৪ লক্ষ টাকার যুব ঋণের চেক এবং ৬০ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের হাতে সনদপত্র বিতরণ, মোহসিনা খাতুন নামের একজন সফল আত্মকর্মী যুব উদ্যোক্তা উপজেলার সফল যুব সংগঠন হিসেবে ঘুঘুড়া সামাজিক যুব উন্নয়ন সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোকাররম হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.