সংবাদ শিরোনাম ::
ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন ফেসবুক লাইভে বিএনপি সরকারের সমালোচনা, সেই নারী উদ্যোক্তা কারাগারে ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানের ঘটনায় সন্দেহজনক দোষারোপ করে প্রতিবেশী দম্পতিকে মারধর ঝালকাঠিতে ফুটপাত দখল ও অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা

ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার

মোঃ মেহেদী হাসান পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৪৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কেটে নিয়ে যাওয়া ও বিক্রির ঘটনায় দায়ের করা মামলার ১ নম্বর আসামি মোঃ হাবিবুর রহমান ডাকুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) এ মামলার ১ নম্বর আসামি মোঃ হাবিবুর রহমান ডাকুয়া গ্রেপ্তার হন। তিনি ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ সুলতান ডাকুয়া।
এর আগে, গত বুধবার (২১ অক্টোবর) সরকারি ছুটির সুযোগে ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া এলাকায় রাস্তার পাশের মূল্যবান সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাসিবুল হাসান সরেজমিনে অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মোঃ বেলায়েত খান ও রজব আলী খান। তাঁরা দুজনই পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে।
পরবর্তীতে সরকারি গাছ কাটা ও বিক্রির ঘটনায় ভাণ্ডারিয়া থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় ১ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত মোঃ হাবিবুর রহমান ডাকুয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের এমন অভিযান ও আইনগত পদক্ষেপকে স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার

ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬