ঝালকাঠিতে ফুটপাত দখল ও অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে ফুটপাত দখল ও অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৬:০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.10.1.W20; module: video;hw-remosaic: false;touch: (0.008333334, 0.32578126);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

ঝালকাঠি শহরের ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ অটোরিকশা স্ট্যান্ড অপসারণ, যত্রতত্র পার্কিং বন্ধ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সচেতন নাগরিকরা।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের সাধনার মোড় থেকে বড় বাজার হয়ে সদর চৌমাথা পর্যন্ত সড়কের বিভিন্ন সমস্যা তুলে ধরে ‘আমরা ঝালকাঠি, ভুক্তভোগী সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে নেতৃত্ব দেন আল আমিন বিরন।
মানববন্ধনে বক্তারা বলেন, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানো, সড়কে অবৈধ অটোরিকশা স্ট্যান্ড গড়ে তোলা এবং যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এতে প্রতিনিয়ত যানজটের পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে। পথচারীদের নিরাপদে চলাচল নিশ্চিত করতে দ্রুত এসব অবৈধ দখল ও বিশৃঙ্খলা বন্ধের দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, শহরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করতে জেলা প্রশাসক ও পৌর প্রশাসককে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি পৌর মিনি পার্কের পরিবেশ ফিরিয়ে আনতে সেখানে অবৈধ ব্যবসা বন্ধেরও দাবি জানান তাঁরা। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
এদিকে, এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার অভিযান চলমান রয়েছে। পাশাপাশি অবৈধ অটোরিকশা বন্ধেও অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, ঝালকাঠি পৌরসভার সড়কে অবৈধ দোকানপাট এবং ভ্যানগাড়ি রেখে সড়ক আটকে ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে দ্রুত উচ্ছেদ অভিযান চালানো হবে। এ ছাড়া পৌর মিনি পার্কের ভেতরে অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারীদের উচ্ছেদ করে পার্কের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।






















