সংবাদ শিরোনাম ::
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক

ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ১২:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

:ঝালকাঠি সদর উপজেলার ২ নম্বর বিনয়কাঠি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী বাছাই, দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে সভায় আলোচনা হয়। এতে চেয়ারম্যান পদে তিনজনের নাম প্রস্তাব করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় শে-ই-বাংলা মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
২ নম্বর বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম (রফিক সরদারের) সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান সেলিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন দেওয়ার জন্য সম্ভাব্য প্রার্থী বাছাই নিয়ে আলোচনা হয়। এ সময় তিনজনের নাম প্রস্তাব করা হয়। তাঁরা হলেন—বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম (রফিক সরদার), জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ এবং সদর উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক ও বিনয় কাঠি ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান সরদার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এস এম এজাজ হাসান বলেন, বিএনপির স্থায়ী কমিটির নির্দেশনা ও ঝালকাঠি জেলা কমিটির সঙ্গে সমন্বয় করে চেয়ারম্যান পদে দলীয় সমর্থনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় প্রস্তাবিত নামগুলো দলের হাইকমান্ডের কাছে পাঠানো হবে। হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।
তিনি আরও বলেন, দল যাঁকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করবে, দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন নবগ্রাম ইউনিয়ন বিএনপির সদস্য ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান পান্নু, কৃতৃপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান চপল, সদর উপজেলা বিএনপির সহসভাপতি চন্দন পোদ্দার এবং যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত মল্লিকসহ বিনয়কাঠি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬