বাবুগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
বাবুগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- আপডেট সময় : ১০:২৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বরিশালের বাবুগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও স্থানীয় শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষা কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, “শিক্ষকতা একটি মহৎ পেশা এবং শিক্ষকরাই একটি আদর্শ জাতি গঠনের কারিগর ও মেরুদণ্ড”। দেশের সামগ্রিক উন্নয়ন ও একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। এ সময় শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও জোর দাবি জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরীন জোবায়দা।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ বরিশাল জিলা শাখার সেক্রেটারি সেমুহাম্মদ আবুল কাসেম, প্রধান শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খলিল, বাবুগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমিনা প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিক্রির চর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হোসেন।




















