রাজাপুরে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার
রাজাপুরে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার
- আপডেট সময় : ০৪:২৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত মো. মালেক ফরাজি (৫৫) নামের এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।১ অক্টোবর বৃহস্পতিবার রাজাপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মো. মালেক ফরাজি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পূর্ব ফুলুহার এলাকার (৯ নং ওয়ার্ড) মৃত নুর মোহাম্মদ ফরাজির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মালেক ফরাজির বিরুদ্ধে রাজাপুর থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অন্যান্য অপরাধের মামলা রয়েছে। বিভিন্ন মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়েছিল।
তার বিরুদ্ধে ওয়ারেন্টের গুলো হলো
রাজাপুর থানা: মামলা নং- ০৯, তারিখ: ২০/১২/২০২২; ধারা: ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড।
দুমকি থানা: মামলা নং- ০২, তারিখ: ০৬/০৫/২০২৯; ধারা: ৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড।
বামনা থানা: মামলা নং- ০২, তারিখ: ০৩/০১/২০২৩; ধারা: ৩৯৫/৩৯৭ পেনাল কোড।
কাঠালিয়া থানা: মামলা নং- ০৮, তারিখ: ২২/০৩/২০২৪; ধারা: ৩৯৫/৩৯৭ পেনাল কোড।
সিআর মামলা: নং- ১৭৪/২৫ (বপতাগী থানা); ধারা: ১৪৩/৪৪৮/৩২৩/৫০৬(১) পেনাল কোড।
রাজাপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













