পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
- আপডেট সময় : ০২:০১:১২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে ২০০টি ফলজ চারা গাছ প্রদান করেছে ব্র্যাক বাবুগঞ্জ উপজেলা শাখা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা এর কাছে আনুষ্ঠানিকভাবে ব্র্যাকের পক্ষ থেকে এসব চারা প্রদান করা হয়েছে।
প্রদানকৃত চারার মধ্যে রয়েছে—পেয়ারা, জলপাই, আমড়া, আমলকী ও বরই। পরিবেশবান্ধব ও সবুজ বাবুগঞ্জ গড়ে তোলার পাশাপাশি স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রমকে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
চারা প্রদানকালে উপস্থিত ছিলেন ব্র্যাক বরিশাল ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রিসান রেজা মো. সাহেদ, রিজিওনাল ম্যানেজার (মাইক্রোফাইন্যান্স দাবি) মো. বজলুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মো. মঞ্জুরুল ইসলাম, এরিয়া ম্যানেজার (মাইক্রোফাইন্যান্স দাবি) মো. সাইফুল ইসলাম এবং মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার আবু হানিফ।
ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও সবুজায়নের মাধ্যমে একটি টেকসই ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















