১৭ বছরে দেশে গণতন্ত্র হত্যা করা হয়েছে: ঝালকাঠিতে অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন
১৭ বছরে দেশে গণতন্ত্র হত্যা করা হয়েছে: ঝালকাঠিতে অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন
- আপডেট সময় : ০২:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.8.0.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পৌর মিনি পার্কসংলগ্ন সুগন্ধা নদীতে এই কর্মসূচি পালিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গত ১৭ বছর ধরে দেশে গণতন্ত্র হত্যা করা হয়েছে। আমাদের দল সবসময় দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। আমাদের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।”তিনি আরও উল্লেখ করেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণসহ যুবসমাজ ও সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
পৌর মিনি পার্কে আয়োজিত এই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন,সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন,পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান,সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু,উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান,জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন,
পৌর যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক রনি,
তাঁতী দলের সভাপতি বাচ্চু হাসান খান,
জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. শামীম বাহার,মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা,পৌর মহিলা দলের সভাপতি রেবা রহমান,জেলা ওলামা দলের সভাপতি মাওলানা সাইদুর রহমান,ছাত্রদলের আহ্বায়ক মো. সৈয়দ আলী হাসান,কীর্ত্তিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিসুর জামাল চপল,ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু,
নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী,বিনয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রহিম রফিক সরদার,পোনাবালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সুমনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
















