সংবাদ শিরোনাম ::
বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবুগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান তেঁতুলিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন ছেলে বরিশালে পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি জীবননগর উথলী ঘর থেকে পঁচা দুর্গন্ধময় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

সাত বছরের সাজা এড়াতে, ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৩:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের মুলাদী থানার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেন বেপারীর (৩৪)।

অবশেষে র‌্যাব-৮ ও র‌্যাব-১০-এর যৌথ অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সকালে র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, র‌্যাব-৮ এর সদর কোম্পানি, বরিশাল এবং র‌্যাব-১০ এর সদর কোম্পানি কেরানীগঞ্জের একটি যৌথ আভিযানিক দল গত ২৭ আগস্ট বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চড়াইল এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় বরিশাল জেলার মুলাদী থানার অস্ত্র মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কামাল হোসেন বেপারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কামাল হোসেন বরিশালের মুলাদী থানার চর বাটামারা এলাকার মৃত আব্দুল ওয়াহেদ বেপারীর ছেলে।

র‌্যাবের তথ্যমতে, কামাল হোসেন বেপারীর বিরুদ্ধে মুলাদী থানায় দায়ের হওয়া একটি অস্ত্র মামলা পরবর্তীতে ঢাকা মহানগরীর হাজারীবাগ থানায় মামলা হিসেবে নথিভুক্ত হয় (মামলার নম্বর ১৮ (০৯)১৬)।

মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালতের বিচারক তাকে দোষী সাব্যস্ত করে সাত বছরের কারাদন্ড প্রদান করেন।

রায় ঘোষণার পর থেকে তিনি (কামাল) দীর্ঘ দশ বছর ধরে পলাতক ছিলো। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা র‌্যাব-৮-এর অধিনায়কের কাছে অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য সহায়তা চান। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-৮ বরিশালের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে।

অভিযান শেষে গ্রেপ্তারকৃত মো. কামাল হোসেন বেপারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাত বছরের সাজা এড়াতে, ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি

সাত বছরের সাজা এড়াতে, ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি

আপডেট সময় : ০৩:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬