ঝালকাঠিতে 'জাতীয় মৎস্য পক্ষ ২০২৬' এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

“মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে শুরু হয়েছে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’। ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ ১৬ আগস্ট রবিবার সকালে ঝালকাঠি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য ইশরাত সুলতানা ইলেন ভুট্টো।এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত পুলিশ সুপার ও জেলা উপজেলার মৎস্য কর্মকর্তারা।
মাছের পোনা অবমুক্ত করা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিয়ে বর্ণাঢ্য এক র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয় ।র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, ঝালকাঠির যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।জেলা মৎস্য কর্মকর্তা মোঃ এনামুল হক-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর এবং ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী অফিসার সেগুপ্তা মেহনাজ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা সহ জেলা মৎস্য দলের নেতাকর্মীসহ জেলেরা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন।আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





















